ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি-নৌপরিবহন প্রতিমন্ত্রী

0
ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি......নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

কলাপাড়া প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে।

ট্রলিং এই এলাকার মতো আমাদের এলাকায়ও একই সমস্যা। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি। সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ভোটার কিন্তু এরাই। হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি মানুষের অনুভূতি গুলো নিয়ে আমরা কাজ করবো।রবিবার বিকাল সাড়ে ৪টায় মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত জেলেদের সঙ্গে মতিবিনময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইট হাউজ নির্মানের উদ্যোগ নেয়া হবে। এসময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও পায়রা বন্দরের সদস্য কমডোর তারেক সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জেলার উপস্থিত ছিলেন। পরে তিনি খাপড়াভাঙ্গা নদী এবং জেলেদের বিভিন্ন ট্রলার পরিদর্শন করেন।