ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন বিকেলে

0

কাগজ প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে নির্বাচন ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলবেন তিনি।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমেকে জানান, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ড. কামাল আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের অবহিত করবেন বলে সূত্র জানিয়েছে।