রাজধানীতে ধানের শীষ ও ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি

0

সদরুল অাইন: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট বিজয় র‌্যালি করেছে।রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিজয় মিছিল। এদিকে বিজয় র‌্যালিতে যোগ দিতে দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয় র‌্যালির উদ্বোধন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিজয় র‌্যালিতে অংশ নেন।র‌্যালিটি মালিবাগ ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।