রংপুরে বিরোধী দলীয় চীপ হুইপ রাঙ্গা’র বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচিতে অংশগ্রহন

0

জয়নাল আবেদীন: বিরোধী দলীয় চীপ হুইপ ও জাতীয় পার্টি র মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি শনিবার তার নিজ নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচিতে অংশ গ্রহন করে। কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার উপজেলার গজঘন্টা ইউনিয়নের উমর উত্তরপাড়া জামে মসজিদ , মধ্যপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেল সাড়ে ৩টায় তিনি ময়নাকুটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল কাশেম, গঙ্গাচড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।