ভূঞাপুরে ৫’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম আটক

0
ভূঞাপুরে ৫'শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম আটক

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে মাটিকাটা থেকে ৫’শ ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সেলিমকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম মিয়া উপজেলার সিরাজকান্দি গ্রামের মো. আব্দুল. লতিফ মিয়ার (অবসরপ্রাপ্ত পুলিশ) ছেলে।

টাঙ্গাইল র্্যাব-১২, সিপিসি-৩, এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (০৫ জুলাই) শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভূঞাপুর উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকের কাছ থেকে ৫’শ১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো. সেলিম মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল সেট, দুইটি সিমকার্ড ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এদিকে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় দেশের প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, তিন দিনের রিমান্ড চাওয়া হলে মহামান্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।