সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উম্মুক্ত প্লাবন ভুমি থেকে অবৈধ বাশের বানার বেড়া উচ্ছেদ করে দেওয়া হয়েছে। বাঙ্গালা ইউনিয়নের কাটামহল এলাকায় দীর্ঘ এলাকা জুড়ে দেওয়া বাশের বানার বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে অভিযান চালিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে মৎস্য বিভাগের কর্মচারীগণ ও স্থানীয় পুলিশ বাহিনী সদস্যগণ উপস্থিত ছিলেন। তিনি জানান, মৎস্য বিভাগ থেকে বিভিন্ন এলাকায় বাদাই জালে মাছ ধরাসহ বিভিন্ন বিষয়ে অভিযান চালানো হচ্ছে। গত ২৫ জুলাই বৃহস্পতিবার “উল্লাপাড়ায় বানার বেড়া দিয়ে মাছ শিকার” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

