এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

0
এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। নিহত রুহুল আলীম (২৪) এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনায়েতপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিক্সা এনায়েতপুর কেজির মোড় এলাকায় অটোভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। তাৎক্ষনাত স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে ঐ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আলীম মারা যায়।