বাউফলে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

0
বাউফলে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

অতুল পাল: বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে পটুয়াখালীর বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় হাজার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বাউফলে এক লাখ গাছের চারা বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। বৃহষ্পতিবার (২৯ আগষ্ট) বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের এক সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস জাহান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।