লক্ষ্মীপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম আর নেই

0
লক্ষ্মীপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম আর নেই

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতি (বর্তমান রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে লক্ষ্মীপুর ৪ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু ও কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ সফিক উদ্দিন ও চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম আহসান উল্যাহ হিরন শোক প্রকাশ করেন।