আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্র্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি আলহাজ¦ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আশরাফ আলী ও শামসুজ্জামান নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ মাহবুব মোর্শেদ জ্যোতি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুর রহমান। আরও বক্তব্য দেন,বিএনপি নেতা সিরাজুল ইসলাম,কাজী রাফিকুল,রইজ উদ্দিন,ফজলুল হক সান্টু,আব্দুর রউফ,ফজলুল হক,মশিউর রহমান টিপু,শাহজাহান আলী, আব্দুল লতিফ,আফসার মেম্বর,আব্দুল ওহাব ,সেলিমুজ্জামান মতিন, আকতারুজ্জামান খোকন, এড. মনোয়ার জাহিদ,সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

