ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অনশন

0
ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অনশন

জয়নাল আবেদীন: এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে রবিবার রংপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার নেতৃবৃন্দ। সকাল ১০টা বেলা ১টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে ভোট গ্রহণ পেছানোর দাবি জানান পূজা উদযাপন পরিষদ। শারদীয় দুর্গোৎসব চলাকালীন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভোট প্রদানে বিঘœ ঘটতে পারে, এমন আশঙ্কা করছে পরিষদের নেতৃবৃন্দ।অনশন চলা কালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বলেন আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। পরের দিন পূজার সপ্তমী। ওই দিন উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রংপুর সদর ও মহানগরীর হিন্দু স¤প্রদায়ের প্রায় ৮০ হাজার ভোটারের ভোট প্রদানে বিঘœ ঘটবে।বক্তারা বলেন, ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীগণ পূজা মন্ডপে অঞ্জলি প্রদান করবেন। ওই দিন ভোট হলে যানবাহন বন্ধ থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা সবাই পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকবে। এছাড়া রংপুরের অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মন্ডপ থাকে। যদি ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর প্রভাব কী হবে, তা তো বলার অপেক্ষা রাখে না। আমরা চাই দুর্গোৎসবের কারণে যাতে ভোট প্রদানে বিঘ্ন না ঘটে এমন তারিখ নির্ধারণ করা হোক। এতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।পরিষদের সভাপতি সুব্রত কুমার মুকুল বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাষ্ট্রের সকল ধর্ম ও বর্ণের মানুষের নৈতিক অধিকার আছে। অথচ নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে পদক্ষেপ নেই। যদি ভোটগ্রহলের তারিখ পরিবর্তন করা না হয় আমরা রংপুর জেলা ও মহানগরের ৯ শত ৬২ মন্ডপে দূর্গা পূজা বর্জন করব। অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশীদ বাবু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক সুবল, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য দেবদাস ঘোষ দেবু প্রমুখ। নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জি.এম. সাহাতাব উদ্দিন বলেন, ভোট গ্রহণের তারিখ পেছানোর বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।।