ভূঞাপুরে ৩ দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

0
ভূঞাপুরে ৩ দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

আব্দুল লতিফ তালুকদার: “জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক” ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টায় উদ্বোধন কারা হয়। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মেলায় মোট ৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। অংশ নেয়া প্রতিষ্ঠান গুলো হলো, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত প্রকল্প উপস্থাপন করেন। মেলা উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো.রেজাউল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার মো.সজীব সরকার প্রমূখ । উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।