সৈয়দপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

0
সৈয়দপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন: তৃতীয় শ্রেণীর এক শিশু ছাত্রী ধর্ষণের ধটনায় ধর্ষককে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সোমবার(২৩মার্চ) বিকেল ৫টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। জানা যায়, ওই এলাকার মৃত. মফার উদ্দিনের ছেলে মতির মোড় এলাকার হোটেল ব্যবসায়ী আজহার (৫০) একই এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধি তৃতীয় শ্রেণীর শিশু ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হোটেলের খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিল। সোমবার দুপুরে ওই ধর্ষক ছাত্রীটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের করতে ওই ছাত্রীর বাড়িতে আসলে এলাকাবাসী সন্দেহ হলে পরে তাকে হাতে নাতে আটক করে গণধোলাই দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ধর্ষককে আটক ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধি শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন ধর্ষক।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।