মির্জাগঞ্জে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
মির্জাগঞ্জে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবদুর রহিম সজল: পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে সুবিদখালী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পের পরিচালক মোঃ আবদুল হক (হাই ইঞ্জিনিয়ার), ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার হাওলাদার, মোঃ শাহিন হোসেন ও চাকরিজীবী মোঃ ইদ্রিস রহমানের নিজস্ব অর্থায়নে হতদরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদরানা জালাল জোমাদ্দার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার প্রমুখ।