কালিহাতিতে সিএনজি-ইজিবাইকের বেপরোয়া গতিতে প্রাণ হারালো নারী

0
কালিহাতিতে সিএনজি-ইজিবাইকের বেপরোয়া গতিতে প্রাণ হারালো নারী

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাটা নামক স্থানে ২০ মে বুধবার সকাল ৯টায় সিএনজি- ইজিবাইকের বেপরোয়া গতিতে চাপায় ঘটনাস্থলেই পঞ্চাশোর্ধ এক নারী প্রাণ হারান। নিহত নারী উপজেলা সদরের হরিপুর গ্রামের মৃত গুতু সাধুর মেয়ে ও ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের খসরু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৫৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতীমুখী সিএনজি চালিত দ্রুগতিতে চলমান মাহিন্দ্রার অপরদিক থেকে দুটি ব্যাটারি চালিত বে ইজিবাইক মাহিন্দ্রাকে অতিক্রম করার সময় মাহিন্দ্রাটি এলোমেলো করলে চালকের পিছনের সিটে ডান পাশে বসা মহিলার মাথা বের হয়ে ইজিবাইকের সাথে লেগে মাথা ফেটে মগজ বের হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।