খাদ্য কর্মকর্তাসহ টাঙ্গাইলে নতুন আরো ১৭ জনের করোনা শনাক্ত

0
খাদ্য কর্মকর্তাসহ টাঙ্গাইলে নতুন আরো ১৭ জনের করোনা শনাক্ত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের প্রতিদিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। ঘাটাইলে খাদ্য
কর্মকর্তাসহ নতুন করে আক্রান্ত  হলো আরও ১৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫২
জনে। নতুন আক্রান্তদের মধ্যে মধুপুরে ৩ জন, ঘাটাইলে ১ জন, সখিপুরে ১ জন, ধনবাড়িতে ৩ জন, গোপালপুরে
১জন, কালিহাতীতে ৩ জন, নাগরপুরে ২ জন ও টাঙ্গাইল সদরে ৩ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ২ জুন পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলের
ভিত্তিতে  ঘাটাইল উপজেলা খাদ্য কর্মকর্তাসহ নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট
আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৫২। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন আর মারা গেছে ৫ জন।