ঠাকুরগাঁওয়ে নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৯

0
ঠাকুরগাঁওয়ে নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৫৯

ফিরোজ সুলতান: ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে আটটায় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ৪ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলা – ১ জন এবং হরিপুর উপজেলায় – ৩ জন। সদর উপজেলার আক্রান্ত এই ১ জনের বাড়ি পৌরসভার গোবিন্দনগর এলাকার মন্দির পাড়ায়। বর্তমানে তিনি চাকরির কারণে ঢাকায় অবস্থান করছেন। হরিপুর উপজেলার ৩ জনের মধ্যে ১ জনের বাড়ি রংপুরে, তিনি হরিপুর উপজেলার পল্লীবিদ্যুৎ এড়িয়া অফিসে চাকরি করেন। হরিপুরের বাকি ২ জন ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। এবং চাকরির কারণে তারা উভয়েই ঢাকায় অবস্থান করছেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৫৯ জন। যাদের মধ্যে ৬৬ জন এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু ২ জনের। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪১ জন, হরিপুর উপজেলায় ২৮ জন, রাণীশংকৈল উপজেলায় ২২ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৫৯ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ৬৬ জন। জেলাতে এপর্যন্ত মৃত্যু ২ জনের।