চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

0
চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার ডিপোতে গাড়ির ইঞ্জিন পরিষ্কারের সময় তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।