রোগী নিয়ে যাওয়ার পথে লাশ হলেন অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী

0
রোগী নিয়ে যাওয়ার পথে লাশ হলেন অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী

বাংলাদেশ প্রতিবেদক: বরিশালের উজিরপুরে একটি অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে আটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।