মামুনুল কাণ্ড: সোনারগাঁও থানার ওসি বদলি, নতুন ওসি যোগদান

0

গিয়াস কামাল: হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে গত ৩ এপ্রিল সোনারগাঁও রিসোর্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার গত ৫ এপ্রিল সোমবার সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে বদলী করা হয়। সোনারগাঁও থানার তথ্য অনুযায়ী জানা যায়, থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলী করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার নতুন ওসি হাফিজুর রহমান যোগদান করেছেন। বর্তমান যোগদানকৃত ওসির পূর্বের কর্মস্থল ছিল নারায়ণঞ্জ জেলার ফতুল্লা থানায়।