বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেলস্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আনসার আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলশিয়া গ্রামের মৃত করিম মুন্সীর ছেলে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৩ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৮ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সেতু পূর্বপাড় রেলস্টেশন এলাকায় মহাসড়ক পার হচ্ছিল সে। পথিমধ্যে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায় । পরে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যায়।