ভূঞাপুরে যমুনায় নৌকা ডুবি: মোবাইল বাঁচাতে গিয়ে নিখোঁজ যুবক, উদ্ধার ১১ জন

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১২ জনের মধ্যে ১১ জন জীবিত ফিরলেও একজনের সন্ধান এখনো মেলেনি।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতুর অদূরে উপজেলা নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবক উপজেলায় নিকরাইল ইউনিয়ন পাথাইলকান্দী গ্রামের আব্দুস সালামের ছেলে মো. মোতালেব সরকার (২৫ )। প্রত্যেক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ১২ জন একত্রে হয়ে ছোট ডিঙি নৌকা যোগে নদীতে শখ করে মাছ ধরতে যাচ্ছিল। সে সময় নৌকার ইঞ্জিল চালু করার পর পরই বঙ্গবন্ধু রেল সেতু কাজে ব্যবহৃত বড় বোটের সাথে ধাক্কা লাগলে নৌকা ডুবে যায়। এসময় ১১ জন বোটের টায়ার ধরে পড়েন। আর নিখোঁজ যবুকের সাথে থাকা ফোনটি নদীতে পড়ে গেলে সে উদ্ধার করতে গেলে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় জীবিত ফিরে আসা নিজামুদ্দিন বলেন- নৌকায় মেশিন চালু করেছি সবে-মাত্র। তখনি হঠাৎ করে নদীতে পানি গোল চক্রের সৃষ্টি হলে মেশিনে অস্বাভাবিক শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। এরপর নৌকাটি দাঁড়িয়ে থাকা বোটের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। আমরা ১১ জন দ্রুত জাহাজে (বোটে) ওঠলেও মোতালেব মোবাইল উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়। এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু বক্কর বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে জেলার ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের বঙ্গবন্ধু সেতু কাছাকাছি একটি ইঞ্জিল চালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাই। দুপুর পর্যন্ত নিখোঁজ য্ধুসঢ়;বকের সন্ধান পাওয়া যায়নি। তবে, উদ্ধার কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি। ক্যাপশন ঃ যমুনায় নৌকা ডুবি। ছবি ঃ লতিফ তালুকদার।