দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ জন নিহত

0

বাংলাদেশ প্রতিবেদক: দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।