পাঁচবিবিতে মসজিদের টাকা রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

0

প্রদীপ অধিকারী: পাঁচবিবিতে মসজিদের টাকা রাখাকে কেন্দ্র করে দু-পক্ষেরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫/১৬ আহত হয়েছে। আহতরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার দাহুরিয়া গ্রামে। তবে এ ঘটনায় গতকাল রাতে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকালে উপজেলার দাহুরিয়া জামে মসজিদের টাকা রাখা কে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও আমজাদ গংদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আমজাদ গং পূর্ব পরিকল্পিতভাবে রফিকুল গংদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে দাহুরিয়া গ্রামের আইমুদ্দিনের পুত্র রফিকুল (৪০), রহিম (৪৫), একই গ্রামের নাছির, রুবেল সহ উভয় পক্ষের ১৫/১৬ জন আহত হয়। আহতদের গ্রামবাসীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় উভয়ই পক্ষের অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।