ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরণ, নিহত ১, আহত ৩

0

বাংলাদেশ প্রতিবেদক: ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩ জন গুরুত্ব আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।