বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণ

0

অতুল পাল: বাউফলের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তেঁতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর)সন্ধার পর এঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধার পর মিরাজ (১৬) নামের এক কিশোর ওই শিশুটিকে একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করে। এঘটনা এক প্রতিবেশি দেখে চিৎকার দিলে মিরাজ তাকে মারধর করে পালিয়ে যায়। ধর্ষিতার মা কুলসুম বেগম জানান, মিরাজ তার শিশু মেয়েটির হাতে ১০ টাকার একটি নোট দিয়ে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যায় এবং জোর করে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস.এম. সায়েম জানান, ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষার জন্য শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা জানান, শিশুটির পরিবারের লোকজন মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাদেরকে আইনী ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। আজ বৃহষ্পতিবার (২৮ অক্টোবর) শিশুটির মা কুলসুম বেগম বাদি হয়ে কিশোর মিরাজকে আসামি করে বাউফল থানায় একটি নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, কিশোর মিরাজকে আটকের চেষ্টা চলছে।