পীরগঞ্জে ইউপি সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ফুট ৮ ইঞ্চির আরিফ

0

জয়নাল আবেদীন: নাম আরিফ হোসেন ।ওজন ১৭কেজি ।বয়স ছাব্বিশ হলেও উচ্চতা ২ফুট ৮ ইঞ্চি ।এবার ইউপি সদস্য হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।জয়লাভের আশায় করছেন সমর্থক এবং প্রার্থী নিজে।এ ই নির্বাচনী এলাকা হচ্ছে রংপুররে পীরগঞ্জ উপজলোর কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডে ।চার ভাইয়ের মধ্যে তিন নম্বরে তিনি।২০১৪ সালে উপজেলার চতরা ইকলিমপুর উচ্চ বিদ্যালয় থেকে বিঞ্জানে এসএসসি পাস করেছেন তিনি ।

এরপর চতরা বিঞ্জান ও কারগিরি কলেজে র্ভতি হলওে পরীক্ষায় অংশ নেয়া হয়নি আরিফের ।দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের বাকি আর একদিন। শেষ সময়ে অন্য র্প্রাথীদরে মতো আরিফেরেও দম ফলোর সময় নইে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন।আরিফ কাবিলপুর ইউনয়িনের ৩ নম্বর ওর্য়াডে সদস্যপদে বৈদ্যুতিক পাখা প্রতীকে ইউপি নির্বাচনে অংশ নিয়েছেন। এই ওর্য়াডে তার বিপরীতে লড়ছেন আরও পাঁচ র্প্রাথী।আরিফের সাহস আর অদম্য ইচ্ছে দেখে বিস্মিত উপজেলার মানুষ। স্থানীয় ভোটারা জানান, আর্থিক সংকট থাকায় ভোটের ব্যানার, পোস্টার না করে তার পক্ষে গণসংযোগ করছেন। তাদের আশা ভোট যুদ্ধে বিজয়ী হবেন আরিফ।উপজেলা নির্বাচন অফিসার ইমদাদুল হক বলেনে কাবিলপুর ইউনিয়নে ৩ নম্বর ওর্য়াডটি ইসলামপুর, পদ্মহার ছোটকুয়া রাঙামাটি চক রাঙামাটি মৌজা নিয়ে গঠিত। এই ওর্য়াডে ২ হাজার ৮শ ভোটার রয়েছেন। সুষ্ঠুভাবে ভোট নেয়ার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি এও বলেন প্রার্থী আরিফ শারিরীক প্রতিবন্ধী হওয়ায় নির্বাচনের মাঠে তাঁর নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি ।