সোনারগাঁওয়ে গভীর রাতে ডিবি পরিচয়ে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে হাতুরাপাড়া এলাকায় বুধবার রাত ১ টার সময় ডিবি পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের প্রবাসী ছানাউল্লাহর বাড়িতে বুধবার রাত ১ টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়। এসময় ডাকাতদল ঘরের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রেও মুখে জিম্মি করে নগদ তিন লাখ, কয়েকটি মোবাইল ফোন ও ১০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ওই রাতেই একই এলাকার বিদ্যুৎ মিয়া ও হাসেম মিয়ার বাড়িতেও হানা দিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী ছানাউল্লাহ বলেন, দুই সপ্তাহ আগে দুবাই থেকে আমি দেশে এসেছি। বুধবার রাত ১ টার দিকে মুখশধারী ২০ থেকে ২৫ জন লোক গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে সবাইকে অস্ত্রেও মুখে জিম্মি করে সব কিছু নিয়ে যায়। সোনারগাঁও উপজেলার তালতলা (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।