রংপুরে পৃথক অভিযানে আড়াই কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৩

0

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ মহানগরীতে ৩ টি পৃথক মাদক বিরোধী অভিযানে আড়াই কেজি শুকনো গাঁজা উদ্ধার এক নারী সহ ৩জনমাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ।

রোববার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চলে । প্রথম অভিযান নগরির ২৫নং ওয়ার্ডস্থ ইন্দিরা মোড় নুর ইসলামের খাবার হোটেলের সামনে চলাচলের পাকা রস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ পাবনা সদর উপজেলার নাজিরপুর হালদার পাড়া এলাকার শ্রী নিতাই সরকারের ছেলে মানিক সরকারকে গ্রেফতার করে দ্বিতীয় অভিযান নগরির ২০ নম্বর ওয়ার্ডস্থ মুলাটোল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ পশ্চিম মুলাটোল এলাকার বেলাল হোসেনের পুত্র,মোঃ সজীব মিয়াকে গ্রেফতার করে ।এছাড়াও ৩য় অভিযানে রংপুর তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ লালবাগ কেডিসি রোডে নূরানি ছাত্রী নিবাসের সামনে থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ -আলমনগর খামার মোড় এলাকার সোহেল রানার স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার সুমিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮‘র অধীন পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায় মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।