যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে নারীর পোড়া লাশ উদ্ধার

0

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে থেকে অজ্ঞাত এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে এই লাশটি উদ্ধার করা হয়। লাশটি সেখানে কীভাবে গেলো তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়। নারীর শরীর পুড়ে বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগের ঘটনা এটি।

ওসি মাজহারুল ইসলাম আরো বলেন, মনে করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।