মুলাদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কর্মকর্তারা উপজেলার ওষুধের দোকান, মিষ্টি ও মুদি দোকান, মনোহরি (স্টেশনারি) ও জ্বালানি তেলের দোকান মালিককে ৩৬ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী উপপরিচালক সুমি মিত্র, সাফিয়া সুলতানা, উপজেলা স্যানেটারি পরিদর্শক জাহানারা বেগমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা স্যানেটারি পরিদর্শক জাহানারা বেগম জানান, ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মনোহরি দোকানে নিষিদ্ধ পণ্য, মিস্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নি¤œমানের প্যাকেট, মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলি-ার, ফলের দোকানে পঁচা ফল রাখার দায়ে অভিযুক্ত করা হয়। এছাড়া জ্বালানী তেলের দোকানে মূল্য তালিকা না থাকায় তাদেরকে জরিমানা করা হয়। বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হলেও অনিয়মের দায়ে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।