বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭জনের নমুনা পরীক্ষায় এই রোগী শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে ৪জন পুরুষ এবং ৫জন নারী। শনাক্তের হার প্রায় ৫৩ শতাংশ। উপজেলা স্যানেটারি পরিদর্শক জাহানারা বেগম জানান, হঠাৎ করেই করোনা সংক্রমন বেড়ে গেছে। গত বছর নভেম্বর থেকে চলতি বছর ১৫ জানুয়ারি পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১০ জন রোগী শনাক্ত হয়েছে। শনিবার একদিনেই ৯জনের করোনা ধরা পড়েছে। তবে আক্রান্তদের অবস্থা তুলনামূলক ভালো থাকায় চিকিৎসক তাদের বাড়ি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

