জয়নাল আবেদীন: সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান বলেছেন চলতি অর্থ বছওে এই জোনের ১০ জেলায় ২শ কোটি টাকা রক্ষণাবেক্ষন কাজে এবং ১হাজার ৪শ কোটি টাকা উন্নয়ন কাজের বরাদ্দ পাওয়া গেছে ।
রংপুর বিভাগের ৮ জেলা সহ রাজশাহী বিভাগের বগুড়া এবং জয়পুরহাট মোট ১০ জেলায় সড়ক ও সেতু নির্মাণে এসব অর্থ ব্যায় করা হচ্ছে । তবে শুধু জমি অধিগ্রহন করতে না পারায় বগুড়া এবং নীলফামারী জেলায় কাজের কিছুটা ব্যাঘাত ঘটছে । গতকাল বৃহসপতিবার দুপুরে সড়ক জোন রংপুরের সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের গণশুনানীতে তিনি এসব কথা বলেন । এসময় তিনি বলেন রংপুর জোনের উন্নয়ন কাজের সচ্ছতা এবং জবাবদিহিতার জন্যই বিভিন্ন পেশার মানুষকে নিয়ে এই গণশুনাণীর আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে তত্বাবধায় প্রকৌশলী, ১০ জেলার নির্বাহী প্রকৌশলী, এসডিই মটর শ্রমিক ইউনিয়ের নেতৃবৃন্দ সাংবাদিক সহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। গণশুনানীতে সওজ, সড়ক জোন রংপুর জোনের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি আগামীর পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
গণশুনানীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তত্ত¡বধায়ক প্রকৌশলী সওজ, সড়ক সার্কেল দিনাজপুর মাহবুবুল আলম খান, বগুড়া আবু এহতেশাম রাশেদ, রংপুর রাশেদুল আলম, নির্বাহী প্রকৌশলী সওজ, সড়ক বিভাগ নীলফামারী মুহাম্মদ মঞ্জুরুল করীম, বগুড়া আসাদুজ্জামান, দিনাজপুর মনসুরুল আজিজ, রংপুর মাহবুব আলম, জয়পুরহাট জাকির হোসেন, কুড়িগ্রাম মোহাম্মদ জহিরুল ইসলাম, গাইবান্ধা ফিরোজ আখতার, খালিদ সাইফুলাহসহ সড়ক ভবনের কর্মকর্তা কর্মচারী ।
বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, লিয়াকত আলী বাদল, মোহাম্মদ নুরুজ্জামান, ফরহাদুজ্জামান ফারুক, মইনুল হক, সাইফুল ইসলাম, মাহীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবুল নাগ , জয়পুর হাট মোটর শ্রমিকের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লাহ । গণশুনানীতে যেসব বিষয়ে আলোচনা হলো সেসবের উপর ভিত্তি করে আগামী শুনানীতে তার ফলোআপ জানানোর বিষয়ে জোর দেয়া হয় \ শুনানী অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মোটরশ্রমিক এবং ঠিকাদারদের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

