বাড়ি থেকে তুলে নিয়ে পাট ক্ষেতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

0
অভিযুক্ত তিন যুবক

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ‍স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় উপজেলার চরযশোরদি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই কিশোরী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় একাই বসে ছিল ওই কিশোরী। তার মা ছিলেন পাশের বাড়িতে। এ সময় বাড়িতে কেউ না থাকায় মেয়েটিকে নাফিজ (২০), শাওন (১৮) ও সাগর (২০) নামে তিন যুবক তুলে নিয়ে পাট ক্ষেতে ধর্ষণ করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, মেয়েটিকে নিয়ে ভুক্তভোগী পরিবার রাতে থানায় এসে বিষয়টি আমাদের জানানোর পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।