চট্টগ্রামে যুবলীগ কর্মী পিস্তল বাবুর ছুরিকাঘাতে যুবক খুন

0

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়িতে যুবলীগকর্মী ফয়সাল ইসলাম প্রকাশ পিস্তল বাবুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ৩টায় ২ নং গলির আব্দুর রাজ্জাক ভবনের সামনে এ ঘটনা ঘটে। একই ঘটনায় ছুরিকাহত হয়েছেন মো: মোবারক (২৭) নামের আরেক যুবক। তার অবস্থাও আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত মোহাম্মদ মঈনুদ্দিন (২৭) নগরের চান্দগাঁও থানাধীন পাঠাইন্যা গোদা এলাকার আব্দুল মাবুদের ছেলে। আর আহত যুবক মোবারক কাজীর দেউড়ি এলাকার ২ নং গলির আবদুর রাজ্জাকের ছেলে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির জানান, চট্টগ্রাম পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে পূর্ব পরিচিত ফয়সাল ইসলাম বাবুর (পিস্তল বাবু) সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মো. মঈনুদ্দিন ও মো: মোবারককে ছুরিকাঘাত করে পিস্তল আবু। এ সময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার মো: মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মোবারক চমেক হাসপাতালের ২৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। পিস্তল বাবু কাজীর দেউড়ি এলাকার যুবলীগের কর্মী বলে জানা গেছে