ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় বাংলাদেশ রেলওয়ের তিনটি ষ্টেশনের মধ্যে দুইটি স্টেশন প্রায় দশ বছর হতে বন্ধ । স্টেশনের স্থায়ী অবকাঠামো থাকলেও নেই কোন জনবল । বন্ধ স্টেশন দুইটি থেকে ট্রেনে হয় না কোন কিছু বুকিং সরকার হারাচ্ছে রাজস্ব । অপর দিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকসহ সাধারণ মানুষ ও কৃষকের উৎপাদিত কৃষিপন্য ।
গত বুধবার(২৭ জুলাই) সকালে সাধারণ পরিদর্শক বাংলাদেশ রেলওয়ের অন্নদানগর, পীরগাছা ও চৌধুরাণী স্টেশনের উপর দিয়ে গাইবান্ধা পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে কৈকুড়ী ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে চৌধুরাণী স্টেশনে কর্মকর্তাদেরকে অবরোধ করে পুনরায় স্টেশন চালুর প্রতিশ্রুতি আদায় করেন । পীরগাছার বন্ধ চৌধুরাণী রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবীতে কৈকুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর আলম মিয়া, চৌধুরানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, চৌধুরানী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ডালিম ও বিশিষ্ট ব্যাবসায়ী কামরুজামান পলাশ এর নেতৃত্বে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, দল মত নির্বিশেষে নারী পুরুষ, কৃষক, জেলে, ও ব্যাবসায়ীসহ কয়েক হাজার মানুষ সাধারন পরিদর্শক বাংলাদেশ রেলওয়ে(জি.আই.বি.আর) রমজান আলী ও লালমনির হাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের গতি পথ রোধ করে তাদের দাবী দাওয়া পেশ করেন ।
আন্দোলন কারীদের একটাই দাবী বন্ধ চৌধুরানী রেলওয়ে স্টেশন পুনরায় চালু করতে হবে। কৈকড়ি ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম মিয়া রেল কতৃপক্ষকে বলেন, কৈকুড়ী ও কান্দি ইউনিয়ন কৃষি নির্ভর এলাকা । এখানকার সবোচ্চ উৎপাদিত ফসল কলা ও আখ । এই এলাকার আখ যায় মহিমাগঞ্জের রংপুর চিনি কলে ও শ্যামপুর চিনি কলে। কলা রপ্তানি দেশরে বিভিন্ধসঢ়; জেলায়। এই স্টেশন বন্ধ থাকায় এ-অঞ্চলের কৃষকের ঘাম ঝড়ানো উৎপাদিত কৃষি ফসল ট্রেনে বুক করে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানী করতে পারছে না । বিকল্পভাবে রপ্তানী করতে গুনতে হয় কয়েকগুন বেশী টাকা । অধ্যক্ষ আনোয়ার হোসেন ও প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ডালিম বলেন স্টেশন বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীরা টিকিট কেটে স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারে না। স্টেশনে টিকিট না কাটায় জরিমানাসহ ভাড়া বেশী নেয়ায় প্রায় আমাদের শিক্ষার্থীদের সাথে টিকিট কালেক্টরদের সাথে ঝগড়া হয় ।
ব্যাবসায়ী নেতা কামরুজামান পলাশ দাবী করেন স্টেশন বন্ধ থাকায় চৌধুরানী বাজারের আমরা ব্যাবসায়ীরা রংপুর, গাইবান্ধা ও বগুরায় মালামাল ট্রেনে বুক করে নিয়ে আসতে না পাড়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হই, অন্য দিকে সরকার হারাচ্ছে রাজস্ব । সব শ্রেনী পেশার মানুষের একটাই দাবী চৌধুরানী বন্ধ রেল স্টেশন পুনরায় চালু করা হউক । সকলের দাবীর প্রেক্ষিতে জি.আই.বি.আর রমজান আলী ও লালমনির হাটের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার চৌধুরানী বন্ধ রেলস্টেশন পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন । উপস্থিত হাজার হাজার মানুষ রেল কর্মকর্তাদ্বয়ের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান।

