রংপুরে বজ্রপাতে ছাগলসহ কৃষকের মৃত্যু

0

জয়নাল আবেদীন: দীর্ঘ বিরতির পর গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রংপুরে ১ঘন্টার ভারি বর্ষনে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে । এদিকে বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাতে ছাগল সহ এক কৃষকের মৃত্যু হয়েছে ।

অপরদিকে প্রচন্ড াপদাহ থেকে পরিত্রাণের আশায় রংপুর জেলা ঈমাম সমিতির আয়োজনে রংপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে পরপর তিনি ইস্তিস্কার নামাজ আদায় করা হয় । গতকাল জুম্মার নামাজ আদায়ের পর থেকে গোটা নগরির আকাশ জুড়ে মেঘে ঢেকে যায় । বিকেল ৩টার দিকে শুরু বর্ষন । ১ ঘন্টার টানা বৃষ্টিতে নগরির নিম্নাঞ্চল পানিতে ভরে যায় । এদিকে বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাতে নগরির ৩০ নম্বর ওয়ার্ডের দখীগঞ্জ কুটির পাড়ায় জসিম উদ্দিন নামের এক কৃষকের মৃত হয় । এসময় তিনি নিজ বাড়ি উঠোনে বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হলে তাৎক্ষনিক ছাগল সহ তাঁর মৃত্যু ঘটে ।

মৃত জসিম উদ্দিন স্ত্রীসহ ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন । বজ্রপাতে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুটির পাড়া ছাড়াও আশপাশের এলাকার অসংখ্য মানুষ তাকে দেখতে বাড়িতে ভিড় জমায়।