ফেসবুকে প্রেম, কলেজছাত্রকে বিয়ে করলেন সহকারী অধ্যাপক খাইরুন নাহার

0

বাংলাদেশ প্রতিবেদক: ভালোবাসা মানে না কোনো বাধা। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর ৬ মাস প্রেম, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাড়া ফেলেছেন নাটোরের এক কলেজছাত্র ও শিক্ষিকা। তারা হলেন- মামুন হোসেন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। তাদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। তবে বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

মামুন ও খাইরুন নাহার দম্পতি সূত্রে জানা যায়, উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খাইরুন নাহার। প্রথমে বিয়ে করেছিলেন রাজশাহী বাঘা উপজেলায়। সেই ঘরে একজন সন্তানও রয়েছে। পারিবারিক কলহে সংসার বেশি দিন টেকেনি। তারপর কেটে যায় অনেকদিন। এর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের কলেজছাত্র মামুনের সাথে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন।

ফেসবুকে প্রথমে পরিচয় তারপর গড়ে উঠে প্রেমের সম্পর্ক। ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে তারা দুজন বিবাহ বন্ধনে আবন্ধ হন। ৬ মাস আগে বিয়ে করলেও সেটি গোপন ছিলো। সম্প্রতি বিয়ের খবরটি ছড়িয়ে পরে সোস্যাল মিডিয়ায়।

খাইরুন নাহার জানান, প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মানষিকভাবে ভেঙে পড়েন। কয়েকেবার আত্মহত্যার সিদ্ধান্তও নেন। কিন্তু পরকালের কথা চিন্তা করে ওই পথ থেকে সরে আসেন তিনি। ঠিক সেই সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সাথে। মামুন তার খারাপ সময়ে পাশে থেকে উৎসাহ দিয়েছেন এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখান। মামুন মনপ্রাণ দিয়ে ভালবাসে। আর সেই ভালবাসা থেকেই দুজনের সিদ্ধান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এই বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও তার পরিবার মেনে নেয়নি। সামাজিকভাবে বিভিন্ন মহলে নানা কুৎসিত মন্তব্য থাকলেও তোয়াক্কা না করে নতুন করে সংসার শুরু করেছেন এই নবদম্পত্বি।

মামুন বলেন, মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বললো সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন ওই দম্পতি।