জনবলসহ নানা সংকটে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের বেহাল দশা, সেবা বঞ্চিত দু’লাখ মানুষ

0

মিজানুর রহমান: দেশের অন্যতম গুরুত্বপুর্ন পর্যটন কেন্দ্র পটুয়াখালীর জেলার কুয়াকাটা সৈকত ঘেঁষা কুয়াকাটা হাসপাতাল দু’লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মান করা হয়েছিল ২০ শয্যা হাসপাতাল। কিন্তু জনবলসহ নানা সংকটের কারনে ২০শয্যা হাসপাতালটি কোনো কাজে আসছে না। চালুর পর প্রায় এক যুগ পার হয়ে গেলেও প্রয়োজনীয় সেবা কার্যক্রম না থাকায় হাসপাতালটির নামই ভুলতে বসেছে সাগরপাড়ের মানুষ।

চিকিৎসক ও জনবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুয়াকাটায় ২০শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। কুয়াকাটা হাসপাতাল সুত্রে জানা গেছে, ৪টি ইউনিয়ন ও ১’টি পৌরসভায় প্রায় দু’লক্ষাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ২০শয্যায় উন্নীত করা হয়। গর্ভবতী সেবা, স্বাভাবিক প্রসব সেবাসহ বিভিন্ন সেবার কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর কিছু নেই। আর নামের পাশে ‘শয্যা’ শব্দটি থাকলেও হাসপাতালটিতে বর্তমানে প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কোনো সেবা দেয়া হয় না। নেই পর্যাপ্ত ওষুধের বরাদ্ধ। ফলে শুধু অবকাঠামো হিসেবেই টিকে আছে জনগুরুত্বপুর্ন এ হাসপাতাল।

হাসপাতাল সুত্রে জানা গেছে, গুরুত্বপুর্ন শুন্য পদগুলো হলো- জুনিয়র কনসালটেন্ট(সার্জারী), জুনিয়র কনসালটেন্ট মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট(গাইনি এন্ড অবস),জুনিয়র কনসালটেন্ট(এ্যানেস), আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, মেডিকেল টেকঃ(ল্যাবঃ), ফার্মাসিস্ট, সিনিয়র স্টাপ নার্স, প্রধান অফিস সহকারী কাম হিসাব রক্ষক, অফিস সহকারী কাম হিসাব মুদ্রাক্ষরিক ডাটা এন্টি অপারেটর, ওয়ার্ড বয়, ল্যাব এ্যাটেনডেন্ড, আয়া-, দারোয়ান কুক, এম এল এস, এস, ঝাড়–দার। স্থানীয়দের অভিযোগ, রোগীরা জরুরি প্রয়োজনে হাসপাতালের ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবা না পেয়ে তাদের ২২কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। জরুরি প্রয়োজনে ঔষধ পাচ্ছেনা। এতে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন গর্ববর্তী মা ও শিশুরা। এছাড়া কুয়াকাটা বঙ্গোপসাগরের মাছধরার জেলেরা অসুস্থ্য হয়ে পড়লে তাদের ২২ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে কলাপাড় হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। একইভাবে উধর্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে অন্য স্থানে বদলি হয়ে চলে যান। রোগীদের আলট্রাসনোগ্রাম, এক্্ররে, রক্ত পরিক্ষা বাহির থেকে করতে হয়। গর্ববর্তী মায়েরা নিয়মিত চিকিৎসা সেবা না পেয়ে সন্তান জন্মদানের সময় নানা জটিলতায় মারা যায় অনেক মা ও নবজাতক। এ দিকে হাসপাতালে বৈদ্যুতিক পাখা থাকলে ও তা ঘুরছে না। নেই পর্যাপ্ত আলোর বাতি। বিদ্যুৎ চলে গেলে আর থাকে না কোন আলোর ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারই থাকে অনেক কক্ষ।

কচ্ছপখালী গ্রামের ফাতেমা বেগম বলেন, গর্ভবতী মায়েরা এ হাসপাতালে সেবা পাচ্ছে না। জুনিয়র কনসালটেন্ট(গাইনি এন্ড অবস) পদ থাকলে ও প্রতিুষ্টার পর থেকে এ হাসপাতালে এ নামে ডাক্তার আসেনি। আমাদের গর্ভবতী সমস্যা গুলো দেখানো জন্য ২২ কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে কলাপাড়া শুক্রবার দিন গাইনি চিকিৎসক দেখাতে হয়। কুয়াকাটা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. রেজভী বলেন, আবাসিক মেডিকেল অফিসার থাকলে আমাদের খুব ভাল হতো তিনি সর্বদা দেখা শুনা করতেন। এ হাসপাতালে অনেক গুলো পদ খালি রয়েছে। শুন্য পদ গুলো তাড়াতাড়ি পুরন হলো হাসপাতালটি থেকে এ অ লের মানুষ গুলো পুর্ন চিকিৎসা সেবা পেত।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্মময় হাওলাদার বলেন, বর্তমানে ওই হাসপাতালে দু’জন ডাক্তার আছে। যে পদ গুলো খালি রয়েছে তা আমি উধ্বর্তন কর্তৃপক্ষে জানানো হয়েছে। কয়েক মাস আগে ওই হাসপাতালে ডাক্তার ছিল মাত্র এক জন। তখন মাঝে মাঝে কলাপাড়া হাসপাতাল থেকে ডাক্তার পাঠানো হতো।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান বলেন, কুয়াকাটা হাসপাতালে অনেক গুলো পদ ফাঁকা। এ বিষয় জনবল খাটতি রয়েছে এ গুলো পুরন হলো হাসপাতাল খুব ভাল ভাবে চলতো। যে পদ গুলো খালি রয়েছে তা আমি মন্ত্রনাল জানানো হয়েছে। ওই হাসাপাতালটি এখনও পর্যন্ত কোড নম্বর পড়েনি। এজন্য সরকারি সহায়তা ও পর্যাপ্ত ওষধ পাওয়া যাচ্ছে না।