বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে প্রতিপক্ষের বাঁধার মুখে ঘর তুলতে পারছেন একটি পরিবার। ফলে তাঁরা ভিটেমাটিতে ছাপড়া তুলে মানবেতর জীবন যাপন করছেন। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হাফেজ মোল্লার ছেলে সোহেল মোল্লা ঘর তুলতে না পারায় বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান।
পাশ্ববর্তী বাড়ির আলী আজম খান জমির মালিকানা দাবি করে ঘর তুলতে দিচ্ছেন না বলে দাবি করেছেন সোহেল মোল্লা। এই ঘটনায় তিনি বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সুবিচার দাবি করেছেন।
সোহেল মোল্লা জানান, তিনি পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত একটি জমি প্রায় ৫০/৬০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে বাপ-দাদার নির্মিত পুরাতন একটি ঘরে বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে তাঁর পার্শ্ববর্তী বাড়ির আলী আজম খান ওই জমির মালিকানা দাবি করেন। ওই জমি থেকে তাকে উচ্ছেদ করতে আলী আজম খান বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যর্থ হন। গত জুুন মাসে সোহেল মোল্লা পুরাতন ঘরটি ভেঙে পাকা ভবন করার উদ্যোগ নেন। গত ২ জুন আলী আজম খান বাদী হয়ে সোহেল মোল্লাসহ ৪জনের বিরুদ্ধে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।
মামলার প্রেক্ষিতে সাবেক মুলাদী সহকারী কমিশনার (ভুমি) মো. রিয়াজুর রহমান ঘটনাস্থলে না গিয়ে একটি মনগড়া প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের সুযোগ নিয়ে আলী আজম খান লোকজন নিয়ে সোহেল মোল্লার ঘর নির্মাণ বন্ধ দেন। এতে সোহেল মোল্লা তার পরিবার নিয়ে বিপাকে পড়েন। ঘর ভাঙা থাকায় ভিটেমাটিতে টিনের ছাপড়া তুলে কোনো মতে জীবন যাপন করছেন।
সোহেল মোল্লা আরও বলেন, বর্ষায় ছাপড়ার মধ্যে থাকতে খুব কষ্ট হচ্ছে। অসুস্থ্য মা ঠা-ায় আরও বেশি অসুস্থ্য হয়ে পড়ছেন। দ্রুত ঘর তুলতে না পারলে পরিবারের সবাই অসুস্থ্য হয়ে পরবে। তাই ঘর তোলার সুযোগ পাওয়ার জন্য বরিশাল আদালতে একটি আবেদন দিয়েছি।

