আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে চাঁদাবাজি ও অপহরণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান পুত্র,মোর্শেদ আলম নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১২আগস্ট শুক্রবার ভোররাতে উপজেলার লাউড়েরগড় সীমান্তের সাহিদাবাদ এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।মোর্শেদ আলম উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান মোদেরগাঁও গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন এর ছেলে।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করে জানান ১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না করায় দুটি স্পীডবোড যোগে ১৪ থেকে ১৫ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ বুধবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জের তাহিরপুরের সংসার হাওর সংলগ্ন পাটলাই নদীতে থাকা জেটি থেকে অস্ত্র ঠেকিয়ে এক ব্যাবসায়ী সহ তিন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে এসে,রাতভর মধ্যযুগীয় কায়দায় কায়দায় শারিরীক নির্যাতন,প্যাডে,সাদা কাগজে স্বাক্ষর আদায় করে। গোটা বিষয়টি জানাজানি হলে আইনশৃংখলা বাহিনী তৎপর হয়ে উঠায় অপহরণকারী গ্রপের সদস্যরা অবস্থা বেগতিক দেখে ব্যবসায়ী সহ তিন ব্যাক্তিকে বৃহস্পতিবার ভোররাতে জিম্মিদশা থেকে ছেড়ে দেয়।
অহরণের শিকার আহত ব্যবসায়ী সহ অপর অপহ্নতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় মোর্শেদ আলম,তার অপর তিন সহোদর সহ সাত জনের নামোল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৭ থেকে ৮ জনকে আসামী করে তাহিরপুর থানায় চাঁদাবাজি ও অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার বাদী হলেন,সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর আবাসিক এলাকার বাসিন্দা মৃত রাজা মিয়ার ছেলে অলিউর রহমান।
মামলা দায়েরের পরপরই সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএমের নির্দেশে পুলিশের কয়েকটি টিম আসামীদের গ্রেফতারে রাতভর সাড়াশী অভিযানে নামে।
পুলিশের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সোয়া ৩টার দিকে উপজেলার লাউরগড় সীমান্তের সাহিদাবাদ থেকে মোর্শেদকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

