সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার নতুন বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়গুলোসহ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসাগুলোয় নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী শিশুরা ও তাদের অভিভাবকেরাও খুশী।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন বই বিতরণ করে বই উৎসবে যোগ দেন।

