রংপুরে অতিরিক্ত মানমাত্রার হর্ন বাজানোর দায়ে ৮ বাসচালককে জরিমানা

0

জয়নাল আবেদীন: রংপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্পের আওতায় রংপুর নগরীর আর কে রোডস্থ ইসলামবাগ এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ন ব্যবহারের অভিযোগে ৮ টি বাসের চালকের নিকট থেকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় ।

এছাড়াও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৮ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় । গতকাল দুপুরের পর রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

রংপুর পুলিশ বিভাগের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে সাংবাদিকদের জানানো হয় ।