আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল- জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন, উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রোশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক নবিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।
ধনবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যুর হয়। নিহতদের খোঁজ নিতে তাদের বাড়িতে আমাদের টিম যাচ্ছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

