মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ নিতে নির্দেশ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে জেলা প্রশাসন। এমনি আশ্বাস দিয়ে এনায়েতপুর থানার খুকনী, জালালপুর ও শাহজাদপুর থানার কৈজুরী ইউনিয়ের সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে গেলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে তিনি চৌহালীর এনায়েতপুর স্পার বাধ এলাকা হতে ব্রাক্ষ্মণগ্রাম, আড়কান্দি, পাড়া মোহনপুর, জালালপুর, ভেকা, হাট পাঁচিল ভাঙ্গন এলাকা নৌপথে পরিদর্শন করেন। তখন তিনি হাট পাঁচিলে নেমে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় এবং জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীর চলমান ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে এলাকা রক্ষায় পাউবো কাজ করছে। আপাতত এলাকা রক্ষা হলে আগামী সুষ্ক মৌসুম হতে ৬৪৬ কোটি টাকার চলমান স্থায়ী বাধ নির্মান করা হবে। এতে করে এলাকাবাসীকে আর অনিশ্চিয়তার মুখে পড়তে হবে না। আপনারা পানি উন্নয়ন বোর্ড এজন্য সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় খাদ্য সহায়তা ও প্রধানমন্ত্রীর গৃহহীনদের ঘর প্রদান প্রকল্পের আওতায় বাসস্থানের ব্যবস্থা করা হবে।
এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহাব, ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, খোকন মাষ্টার, প্রমুখ উপস্থিত ছিলেন। # ছবির ক্যপশন-সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পাঁচিলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে স্থানীয়দের খোঁজ খবর নিচ্ছেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

