হুমায়ুন কবির: জননেত্রী শেখ হাসিনা ২ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি এবং উপবৃত্তি প্রদান করে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন – আ’লীগ নেতা আব্দুল মতিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জন সভায় আওয়ামী লীগ সরকারের বহুমুখি উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী নেত্রকোনা-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: আব্দুল মতিন।
এসময় তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,আওয়ামী লীগ সরকার প্রাথমিক বিল্যালয়ের এক কোটি ৩০ লাখ এবং মাধ্যমিক বিদ্যালয়ের আরো ১কোটি শিক্ষার্থীকে বৃত্তি ও উপবৃত্তি প্রদান করে যাচ্ছেন।
এসবের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে আরো ব্যাপক উন্নয়ন হয়েছে, তাও তুলে ধরে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
সভায় আশুজিয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ড আ,লীগ সভাপতি মেজত মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনা,
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে জনসভা শেষে এডভোকেট মো. আব্দুল মতিন, স্থানীয় বীরগঞ্জ বাজারে সাধারণ জনগণের সাথে মতবিনিময় বিনিময় করেন।

