বাংলাদেশ প্রতিবেদক: কিডনির এক বড় সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশু কারিমুল জুনাইদ। জীবন বোঝার আগেই চার বছরের ফুটফুটে শিশুটি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। জুনাইদ কুড়িগ্রামের উলিপুরের দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া ৬ নং ওয়ার্ড এর পাতিলাপুর গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র সন্তান।
জন্মের ২ বছর পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার কিডনিতে সমস্যা রয়েছে। অনেক সমস্যা নিয়ে সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন আছে। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির দুটি কিডনিতে সমস্যা বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব ঢাকায় হাসপাতালে অপারেশন করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। অপারেশন করতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন জানিয়েছেন চিকিৎসক। দিনমজুর পিতার পক্ষে সন্তানের এত বড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।
জুনাইদের বাবা জাহিদুল ইসলাম জানিয়েছেন, আমার জমানো সঞ্চয় দিয়ে ছেলের চিকিৎসা করিয়ে আসছি। এখন চিকিৎসা করার মত আমার কোন টাকা পয়সা নেই। আমি নিরুপায় অসহায়। বর্তমান আমার ছেলের বেশ কয়েকদিন থেকে প্রসাব বন্ধ হয়ে গেছে। আমার সামনে আমার ছেলে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছে বলে কেঁদে ফেলেন। আমার কোন জমাজমি নেই তা বেঁছে চিকিৎসা করব। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। ৩ লাখ টাকা আমি কিভাবে জোগাড় করবো জানি না।
তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, একমাত্র ছেলেকে বাঁচাতে চাই। দেশবাসী ও বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার ছেলেকে বাঁচাতে সাহায্য করেন। জুনাইদকে সাহায্য পাঠাতে চাইলে ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৩০১১৪৩৯০৯ ।

