ওয়াহিদুর রহমানঃ সিলেট থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ১৮(সেপ্টেম্বর)সোমবার সকালে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর আঞ্চলিক সড়কের সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শাসনহবি সেতুর নিকটবর্তী এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি মিনিবাস সকাল ৭টার দিকে মিরপুরের শাসননবী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এ-সময় স্হানীয় ও পথচারীরা প্রাণপণ চেষ্টা চালিয় দুর্ঘটনা কবলিত বাস থাকে যাত্রীদের উদ্ধার করেন। বাসে থাকা ৩০জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৭ জনের অবস্থা আশংকা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বাকীদের ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জরুরী বিভাগের চিকিৎসক সৃজনা সরকার জানিয়েছেন।
আহতরা সিলেট থেকে জগন্নাথপুর পৌর- এলাকার ভবেরবাজারস্হ নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামের নির্মাণ কাজের শ্রমিক বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুশংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্যঃদীর্ঘদিন যাবৎ অদক্ষ চালক দ্বারা প্রতিযোগিতা রাস্তায় খেয়াল-খুশিমতো গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রী বহন করার কারণে জগন্নাথপুর-রশিদপুর-সিলেট আঞ্চলিক সড়কে প্রতিনিয়ত মিনিবাস দুর্ঘটনার মূল কারণ বলে এলাকাবাসী ও ভুক্তভোগী অনেকেই জানান।

