শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ

0
না’গঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালিত

বাংলাদেশ প্রতিবেদকঃ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপেটম্বর) সন্ধ্যায় নগরীর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে দোয়া শেষে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত  ্নেতা কর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।

এসময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আগামীতে যখনই নারায়ণগঞ্জে আসবেন, মনে রাখবেন এটা বঙ্গবন্ধুর গোপালগঞ্জের পরের জেলা নারায়ণগঞ্জ। এখানে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি আর নয়, আগামীতে যদি নারায়ণগঞ্জে এসে নেত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেন, আমরা সাথে সাথে তার দাত ভাঙ্গা জবাব দিয়ে দেব। আমরা চাই শক্তিশালী বিরোধী দল। এর মানে এই না যে আপনারা আবারো ৭৫ এর ১৫ আগস্ট ঘটাবেন, বিশৃঙ্খলা ঘটাবেন।

তিনি বলেন আওয়ামীলীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটি সুসংগঠিত দল। এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরাফত, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, বিদ্যুৎ কুমার সাহা, শিখন সরকার শিপন, নাজমুল আলম সজলসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।