ফেরদৌস সিহানুক শান্তঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার ঢাকা বাসস্ট্যান্ড এলাকার লালবোর্ডিং এর সামনে রাস্তার বিপরীত পার্শে কৃষি মার্কেটের মেসার্স রহমান ট্রেডার্স দোকানের সামনে থেকে ১ কেজি ১২ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামী হলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় গ্রামের মোঃ হাকিম উদ্দিন ও মোছাঃ হাফিজা খাতুনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৯)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি আভিযানিক দল ০৭ অক্টোবর ২০২৩ ইং তারিখ বিকেলে ৪টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার ঢাকা বাসস্ট্যান্ড এলাকার লালবোর্ডিং এর সামনে রাস্তার বিপরীত পার্শে কৃষি মার্কেটের মেসার্স রহমান ট্রেডার্স প্রোঃ মোঃ অনোয়ারুল ইসলামের দোকানের সামনে অভিযান পরিচালনা মোঃ আনোয়ার হোসেন (২৯) পিতা-মোঃ হাকিম উদ্দিন মাতা- মোছাঃ হাফিজা খাতুন, গ্রাম- পূর্ব জগতবেড়, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাটকে ১ কেজি ১২ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

